বিজ্ঞাপন

সাতকানিয়ায় দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের হামলায় জাহেদুল ইসলাম (৩৫) প্রকাশ পিচ্চি জাহেদ নামে এক যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১৪ নম্বর পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুরানগড় এলাকার ভাঙারগোড়া এলাকায় ফরিদ সওদাগরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালীনগর এলাকার মৃত মো. নুরুর ছেলে। তিনি সর্বহারা নুরু নামেও পরিচিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় জাহেদুল ইসলাম মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আশশেফা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা।

পড়ুন : বাংলাদেশ ব্যাংকের মুনাফা প্রায় ২৬ হাজার কোটি টাকা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন