বিজ্ঞাপন

ঘাটাইলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জমকালো উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে জমকালো আয়োজনে ‘নজরুল বর্ষ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাজী বিল্লাল হোসেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বৈচিত্র্যময় জীবন, সাহিত্যকর্ম, কালজয়ী সংগীত এবং তাঁর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, অন্যায় ও শোষণের বিরুদ্ধে তাঁর আপসহীন প্রতিবাদ এবং মানবমুক্তির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জাতীয় কবির কবিতা আবৃত্তি ও নজরুলসংগীতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। প্রাণবন্ত পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ ও আবেগাপ্লুত হয়ে পড়েন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে চমৎকার নজরুল সংগীত পরিবেশন করেন নবনী ও রাত্রী। তাদের সুরেলা পরিবেশনা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।

পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন জাসাসের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে ঘাটাইলে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন নতুন মাত্রা পায়।

পড়ুন : নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৯০০ ছাড়াল

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন