জামালপুরের আলোচিত গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদরের রশিদপুর ভাটিপাড়া এলাকায় ভুক্তভোগী নারী নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১১টার দিকে আসামিরা তাঁকে ডেকে তুলে মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যায় এবং বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচে জোরপূর্বক গণধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এই রায় দেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ ছাত্তার আলী, মোঃ আব্দুল মালেক এবং মোঃ আনু।
অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানার নির্দেশ দেন আদালত, যা আদায় করে ভুক্তভোগীকে দেওয়া হবে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
পড়ুন:কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও আগেই হাজিরা, নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ
ইমি/


