বিজ্ঞাপন

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার লাহিড়ীকান্দায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার সন্ধ্যায় লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিব সার্ভিসের একটি বাস জামালপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা গোপালপুর থেকে নান্দিনার দিকে যাচ্ছিল। পথে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী যাত্রীদের দাবি, দুর্ঘটনার সময় বাসটি হেলপার চালাচ্ছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দুমড়েমুচড়ে গেল অটোরিকশা: কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২, শিশুসহ আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন