বিজ্ঞাপন

ফটিকছড়িতে মাদক সেবনের দায়ে দুই যুবককে ১০০০ টাকা জরিমানা ও কারাদণ্ড

ফটিকছড়িতে মাদক সেবনের অপরাধে দুই যুবককে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) ফটিকছড়ি থানা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ এবং ফটিকছড়ি থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—হাটহাজারী পৌরসভার বাসিন্দা সেলিম উদ্দিনের ছেলে মিশাকত উদ্দিন (২০) এবং ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেনের ছেলে মোহাম্মদ জমির উদ্দিন (২১)।

পরে ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট মামলা নং-৮২/২৬ ও ৮৩/২৬-এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় উভয়কে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ।

বিজ্ঞাপন

পড়ুন : দুমড়েমুচড়ে গেল অটোরিকশা: কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২, শিশুসহ আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন