রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চর মহিদাপুর এলাকায় কৃষিপণ্য বিক্রির অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে গোয়ালন্দ উপজেলার চর মহিদাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খানের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে রুবেল ফকিরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯/এর ৫১ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অনুমোদন ব্যাতীত সার বিক্রির দায়ে কুদ্দুস ফকিরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯* এর ৪৫ ধারা অনুযায়ী ৩০হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ২০ (দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন-গোয়ালন্দ উপজেলা কৃষিকর্তা সৈয়দ রায়হানুল হায়দার প্রমুখ।
পড়ুন : দুমড়েমুচড়ে গেল অটোরিকশা: কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২, শিশুসহ আহত ৩


