বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ইকোপার্কের গোলঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনা সেতু সংলগ্ন ইকোপার্ক এলাকার একটি গোলঘর থেকে মো. সালাম ওরফে রঞ্জু সর্দার (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে স্থানীয়রা গোলঘরের ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

মৃত মো. সালাম উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের বাসিন্দা এবং মৃত ওমর আলী সর্দারের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : দুমড়েমুচড়ে গেল অটোরিকশা: কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২, শিশুসহ আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন