বিজ্ঞাপন

বিএনপির বেকার নেতাকর্মীদের কাজের ব্যবস্থা করে দেয়া হবে: এমপি কিরন

বিএনপির তৃণমূলের প্রত্যেক বেকার নেতাকর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরন। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদের সামনে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি কিরন বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে কোনো নেতাকর্মী সালিশ-বাণিজ্য, মাদক ব্যবসা, জমি দখল কিংবা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না।

তিনি বলেন, দলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সৎ ও আদর্শের রাজনীতি করতে হবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তার দায় দল নেবে না বলেও সতর্ক করেন তিনি।

এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সী সামছুল আলম দাদন এবং সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝিসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারির সাক্ষাৎ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন