কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ৮লাখ ৭৭ হাজার ৫’শ টাকা।
আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামকৃষ্ণপুর বিওপির সদস্যরা নিচপাড়া মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭৫ বোতল মদ এবং একহাজার ৫’শ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৫লাখ ৬২ হাজার ৫’শ টাকা।
এছাড়া একই বিওপির সদস্যরা মোহাম্মদপুর মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ এবং একহাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। যেগুলোর সিজার মূল্য ৩লাখ ১৫ হাজার টাকা।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় জমা করে এব্যাপারে পৃথক সাধারন ডায়েরী করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
আর/


