বিজ্ঞাপন

ভেদরগঞ্জে সার ডিলারদের দোকান পরিদর্শন করলের ইউএনও

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ও চরকুমারিয়া ইউনিয়নের বিসিআইসি সার ডিলার এবং খুচরা সার বিক্রেতাদের দোকান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সিদ্দিক।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি এসব সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় দোকানগুলোতে সারের মজুদ পরিস্থিতি, বিক্রয় রেজিস্টার ও ক্যাশ মেমো পর্যবেক্ষণ করেন তিনি। পাশাপাশি সার সংরক্ষণ ও বিক্রয় ব্যবস্থাপনা সম্পর্কেও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে ইউএনও আবু বকর সিদ্দিক বলেন, কৃষকদের স্বার্থে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে হবে। কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা মজুদ করে রাখার সুযোগ নেই। সার বিক্রির ক্ষেত্রে নিয়ম-নীতি যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ বিষয়ে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার। তিনি সার মজুদ ও বিক্রয় পরিস্থিতি সম্পর্কে ইউএনওকে অবহিত করেন এবং সংশ্লিষ্ট ডিলারদের নিয়ম মেনে সার বিক্রির বিষয়ে নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

পড়ুন:হরিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ইমি/

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন