বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি উত্তর উপজেলা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফটিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহারের সভাপতিত্বে এবং হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস, আদর্শ ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন।
বক্তারা বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে দলের আদর্শে আরও ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ফটিকছড়ি বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে র্যালির কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এতে উপস্থিত ছিলেন ইদ্রিস মিয়া ইলিয়াস, অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল, শওকত উল্লাহ চৌধুরী, সারোয়ার হোসাইন, রায়হানুল আনোয়ার রাহি, মো. এমরান, নজরুল ইসলাম তোহিদ মুন্সী, ডা. কায়েস আহমদ, জাহেদ মেম্বার, শফিউল আজম চৌধুরী, রাসেল রাসু, মাওলানা নুরু নুরু, জসীম উদ্দীন, মোহাম্মদ আনোয়ার, নুরুল আবসার, মো. কামাল উদ্দিন, মোহাম্মদ লিটন, ইলিয়াস সিকদার, মাহমুদুল হাসান দিলু, মাইনুল্লাহ উজ্জ্বল, ইব্রাহিম বিজয়, জহির উদ্দিন বাবর, নাছির শিকদার, নুরুল আলম মেম্বার, তাসলিমা আক্তার মনি, জামাল উদ্দিন, গাজী মোর্শেদ, মো. আনোয়ার, মো. পারভেজ, একরাম চৌধুরী মোহাম্মদ হেলাল, মোঃ মনসুর,ও তাজউদ্দিন জুয়েলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পড়ুন:হরিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ইমি/


