বিজ্ঞাপন

ঢাকা ও চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযানে প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (HSIA) চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক গোয়েন্দা অভিযানে বড় ধরনের সাফল্য এসেছে। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর পরিচালিত তিনটি ঘটনায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন, মোবাইল LCD, ডিসপ্লেসহ মাদারবোর্ড এবং বিদেশি মদ আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

SV804: দুই যাত্রীর ব্যাগেজেই ৪৮১ কার্টুন সিগারেট

৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডি এয়ারপোর্ট এ-শিফট Saudi Arabian Airlines-এর SV804 ফ্লাইটে আগত দুই যাত্রীর ব্যাগেজে অভিযান চালায়। যাত্রী MD MANSUR ALAM-এর কাছ থেকে ২৩১ কার্টুন এবং MOHAMMED NOWAJ SHARIF-এর কাছ থেকে ২৫০ কার্টুন—মোট ৪৮১ কার্টুন বিদেশি সিগারেট আটক করা হয়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।

TG339: ব্যাগেজে বিশেষ কায়দায় মোবাইল, ৫৫০ LCD ও ৯৫০ মাদারবোর্ড: একই দিনে অপর গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকক থেকে আগত TG339 ফ্লাইটের যাত্রী TIPU AL IMRAN-এর ব্যাগেজ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৩৬টি স্মার্টফোন আটক করা হয়। এর মধ্যে ১৯টি Redmi Turbo 4 Pro এবং ১৭টি Honor 200। মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৬ হাজার টাকা।

একই ব্যাগেজ থেকে আরও ৫৫০ পিস বিভিন্ন ব্র্যান্ডের Mobile LCD এবং ৯৫০ পিস Mother Board with Display (Button Mobile) আটক করা হয়। LCD-গুলোর আনুমানিক মূল্য ২২ লাখ টাকা এবং মাদারবোর্ডগুলোর মূল্য ১৪ লাখ ২৫ হাজার টাকা।

এছাড়া টহলকালে ব্যাগেজ বেল্টের পাশে পরিত্যক্ত একটি হাতব্যাগ থেকে মালিকবিহীন অবস্থায় ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

GF248: গ্রিন চ্যানেলে ১৮ লিটার Red Label

১ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বাহরাইন থেকে আগত Gulf Air-এর GF248 ফ্লাইটের যাত্রী MD AL AMIN-কে গ্রিন চ্যানেল অতিক্রমকালে আটক করে জিজ্ঞাসাবাদ ও ব্যাগেজ তল্লাশি করে এ-শিফট। তল্লাশিতে তার কাছ থেকে ১৮ লিটার Red Label বিদেশি মদ আটক করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক আরেক অভিযানে দুবাই থেকে BG148 ফ্লাইটে আগত এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টুন বিদেশি সিগারেট, Rowatinex ও Sabril-সহ ঔষধ এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়। ওই পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

ফলে ঢাকা ও চট্টগ্রামের তিনটি ঘটনা একত্রে বিবেচনায় ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর সিআইআইডির অভিযানে আটক পণ্যের মোট আনুমানিক মূল্য দাঁড়ায় ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা—প্রায় ১ কোটি টাকা।

গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন: ভোরের ঢাকায় নিরাপত্তার ফাঁক: সক্রিয় ছিনতাইকারীরা, ঝড়ছে প্রাণ

আর/

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন