বিজ্ঞাপন

ইরানের নির্দেশ অমান্য, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ তেলবাহী ট্যাংকার

বিজ্ঞাপন

ইরানের নির্দেশনা অমান্য করে হরমুজ প্রণালিতে চলাচলের সময় সমুদ্র মাইনের বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাংকার অচল হয়ে পড়েছে। বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ট্যাংকার দুটি পুরোপুরি অচল হয়ে যায়। বুধবার (২ সেপ্টেম্বর) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্র মাইনের আঘাতে অচল হয়ে পড়ে। অবৈধ পথ ব্যবহার করায় ট্যাংকার দুটির নাবিকদের সেখান থেকে নামিয়ে দেওয়া হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি জানায়, নাবিকদের মার্কিন এজেন্টদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে আইআরজিসি নৌবাহিনী মাইন পাতা পথ দিয়ে চলাচলের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, যে সমস্ত জাহাজ কোম্পানি আইনানুগ পথ অনুসরণ না করে যুক্তরাষ্ট্রের প্রতারণার শিকার হবে এবং তাদের জাহাজ শত্রুর হাতে তুলে দেবে, তাদের জন্য দ্বিগুণ শাস্তির বিধান রাখা হয়েছে, যা শিগগিরই কার্যকর করা হবে।

পড়ুন: বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে: দীনেশ ত্রিবেদী

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন