দেশের বাজারে আবারও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা। তবে পাম অয়েলের দাম আগের মতোই রাখা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি পর্যালোচনার পর সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।
নতুন দরে এখন থেকে বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে একই পরিমাণ তেলের দাম ছিল ১৯৯ টাকা। ফলে প্রতি লিটারে ভোক্তাকে আগের তুলনায় ৫ টাকা বেশি দিতে হবে। অন্যদিকে পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিলও সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। এর আগে এ তেলের দাম ছিল ১৯৫ টাকা।
পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
আর/


