বাংলাদেশ সেনাবাহিনীতে টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নেয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৫ আগস্ট, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম: সৈনিক।
শাখার নাম: টেকনিক্যাল শাখা, ট্রেড-১।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি।
বয়স: ১৭-২৩ বছর।
বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী।
সুযোগ সুবিধা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদরাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় কমপক্ষে জিপিএ- ৩.০০ থাকতে হবে এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিন্মে উল্লেখিত বিষয়ে ৩ মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্স থাকতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে (এসএমএস) অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনী মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং রেজিস্ট্রার ফি বাবদ ১০০ টাকাসহ মোট ৩০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত।
আবেদন পদ্ধতি: অনলাইনে।
চাকরির ধরণ: স্থায়ী।
প্রার্থীর ধরণ: পুরুষ।
কর্মস্থল: যে কোনো স্থান।
পড়ুন:নিটল-নিলয় গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি
ইমি/


