বিজ্ঞাপন

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২০৪

বিজ্ঞাপন

ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে পৌঁছেছে। বন্যাদুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নিহতদের দ্রুত সৎকারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধারকর্মীরা দিন-রাত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত বন্যাকবলিত অঞ্চলগুলো থেকে ১১ হাজার ৯৯৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে প্রায় ৩ হাজার ৯০০ মানুষের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিখোঁজ ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে তাদের স্বজন ও নিকটাত্মীয়দের অবিলম্বে ডিএনএ নমুনা জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মহারাজগঞ্জের নেপাল পুলিশ হাসপাতাল অথবা যেকোনো জেলা পুলিশ কার্যালয়ে এসব নমুনা জমা দেওয়া যাবে।

দুর্যোগকবলিত এলাকাগুলোতে নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী ও সাধারণ পুলিশের পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন। ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ার বিশেষ উদ্ধারকারী দল ল্যাংটাং, চিলিমে ও আপার ত্রিশূলীর মতো দুর্গম পার্বত্য অঞ্চল এবং জলবিদ্যুৎ প্রকল্পগুলোতে কাদা-পাথর সরানোর কাজ চালিয়ে যাচ্ছে।

পড়ুন: হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন