বিজ্ঞাপন

চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বিজ্ঞাপন

চাটমোহর পৌর সদরের পুরাতন বাজার হাসপাতাল গেট সংলগ্ন মানতাশা ফার্মেসি ও মতিন ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ডে দণ্ডিত করেছে।  

ভোক্তাদের সঙ্গে অভিনব কৌশলে প্রতারণা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার অভিযোগে মানতাশা ফার্মেসিকে ৩০ হাজার টাকা এবং মতিন ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।  

বুধবার (২ সেপ্টেম্বর) চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় পাবনা জেলা ঔষধ প্রশাসন কর্মকর্তা মিঠুন সাহা উপস্থিত ছিলেন।  

চাটমোহর ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, জেলা ড্রাগ সুপারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যসহ অন্যান্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, “ঔষধ ব্যবসায় এর আগে এমন প্রতারণা দেখিনি। মানতাশা ফার্মেসি এক ওষুধের বক্সের গায়ে অন্য ওষুধের লেবেল লাগিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছিল। একইসঙ্গে সেখানে প্রচুর মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। এজন্য তাদের ৩০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে। অপরদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মতিন ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

পাবনা জেলা ড্রাগ সুপার মিঠুন সাহা বলেন, “এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ বিপদের সম্মুখীন হতে পারেন, এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার; নিখোঁজ ২

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন