বিজ্ঞাপন

দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানোর হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন

অনেকে দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের গুজব রটানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের আশ্রয় নিয়ে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অপশক্তি যেন মাথাচাড়া না দিতে পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিসরে সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয় মূখ্য নয়। সমাজের সৌহার্দ্য বজার রাখা সকলের দায়িত্ব।

তিনি বলেন, সরকার সকল নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশ্বাস করে। সকল নাগরিকের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।

তিনি আরও বলেন, সমাজবিরোধী অপশক্তি যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্য ছাড়া ব্যক্তিগত কর্মকর্তা, প্রেস উইংয়ের সদস্যরা ছিলেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে যোগ দিতে যাওয়ার সময় পথচারীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সরকারপ্রধানও হাত নেড়ে শুভেচ্ছা জানান।

পড়ুন: শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৩০ জনকে ট্রাইব্যুনালে আত্মসমর্পনের নির্দেশ

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন