ব্রেন টিউমারে আক্রান্ত সুমা, চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার

0
20
বিজ্ঞাপন

রাজশাহীর চারঘাট উপজেলার সুমা বেগম (৩৫) দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত। প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছে। অর্থের যোগান দিতে গিয়ে সর্বস্ব হারিয়েছে তার পরিবার।

উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া মসজিদপাড়া গ্রামের মোছা. সুমা বেগম (৩৫) দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অসুস্থ। চিকিৎসার পেছনে পরিবারের শেষ সম্বলটুকুও প্রায় শেষ হয়ে গেছে। বর্তমানে প্রতিদিনের ঔষধের খরচ জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছে চিকিৎসক। বর্তমান অর্থাভাবে চিকিৎসার ব্যয়ভার চলমান রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

পত্রিকার প্রতিনিধিকে পরিবার জানিয়েছে, ২০১৯ সালে সুমা বেগমের ব্রেন টিউমার শনাক্ত হয়। পরে ২০২০ সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকেই তার ডান চোখের মারাত্মক সমস্যা দেখা দেয়। বর্তমানে ওই চোখে তিনি দেখতে পান না। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার আশায় সম্প্রতি ভারতে চিকিৎসা নিয়েছেন বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রায় দুই মাস আগে তিনি ভারত থেকে দেশে ফেরেন।

সুমা বেগমের পরিবারের দাবি, বর্তমানে তার প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ টাকার ওষুধ প্রয়োজন হয়। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে পরিবারের আয়-রোজগারের পাশাপাশি গরু-ছাগল ও জমি বিক্রি করতে হয়েছে। এখন বসতভিটার বাইরে তাদের তেমন কোনো সম্পদ অবশিষ্ট নেই। অসুস্থতার কারণে সুমা বেগম স্বাভাবিকভাবে খাবারও খেতে পারেন না। শারীরিক দুর্বলতা ও অসুস্থতার কারণে তার দৈনন্দিন জীবনও কঠিন হয়ে পড়েছে। একমাত্র সন্তান মো. আব্দুল্লাহ বিন সুভ (৭) মাকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।

সুমার স্বামী ও পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাকে সুস্থ করে তুলতে দেশের হৃদয়বান ব্যক্তি, বিত্তবান ও প্রবাসীদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তারা। মানবিক সহায়তা পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এমনটাই আশায় দিন গুনছেন ভুক্তভোহী ও তার পরিবার।

পড়ুন : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.