বিজ্ঞাপন

হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে

বিজ্ঞাপন

গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসনাত মোহাম্মদ রায়হানের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে রায়হান মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বোয়ালী এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে রায়হানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলার বিস্তারিত অভিযোগ ও ধারাসমূহ সম্পর্কে পুলিশ তদন্ত করছে।

মামলার বিষয়ে হাসনাত মোহাম্মদ রায়হান বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করব।”

মদনখালী এলাকার বাসিন্দা ইয়াছিন মাতাব্বর দাবি করেন, রায়হানকে হয়রানি করার উদ্দেশ্যেই স্থানীয় আওয়ামী লীগের নেতা বাদল হোসেন মামলাটি করেছেন।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাবু অরুণ প্রসাদ মজুমদার বলেন, “রায়হান পরীক্ষিত বিএনপি পরিবারের সন্তান। তিনি একজন ত্যাগী নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার কারাবরণ করেছেন।”

অন্যদিকে মামলার বাদী বাদল হোসেন বলেন, “রায়হানের পরামর্শে মদনখালী গ্রামের নুরুল ইসলাম আমাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আমিও তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি।”

কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, “মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পড়ুন : জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছে প্রায় ৬ বিলিয়ন ডলার, বেড়েছে ১৯%

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন