বিজ্ঞাপন

নাইজেরিয়ায় চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

বিজ্ঞাপন

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি জেটিতে তেল চুরির চেষ্টা করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। মধ্যরাতে রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ২০০ জনেরও বেশি তরুণ কাঠের নৌকায় করে সেখানে গিয়ে পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সরানোর চেষ্টা করেছিলেন। এ সময় ঘন বিষাক্ত ধোঁয়ায় অনেকে জ্ঞান হারান এবং কয়েকজন নদীতে পড়ে ডুবে যান।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, জেটিতে একটি জাহাজে রপ্তানির জন্য পেট্রোলিয়ামজাত পণ্য তোলা হচ্ছিল। এ সময় ওক্রিকা ও আশপাশের এলাকার তরুণেরা সেখানে পৌঁছে স্থাপনার সঙ্গে যুক্ত একটি পাইপলাইনের অবৈধভাবে সংযুক্ত ট্যাপিং পয়েন্ট থেকে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টা করেন।

নৌকায় পেট্রোলিয়ামজাত পণ্য তোলার সময় ঘন বিষাক্ত ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন জ্ঞান হারান। তাদের মধ্যে কেউ কেউ নদীতে পড়ে ডুবে যান বলে জানা গেছে।

পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে বলেন, ‘ঘটনার ভয়াবহতা ও প্রকৃত চিত্র বের করতে তদন্ত চলছে।’

পড়ুন: ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন