বিজ্ঞাপন

রোগীবান্ধব, সুশৃঙ্খল ও নিরাপদ হাসপাতাল গড়তে কাজ করছে কর্তৃপক্ষ

বিজ্ঞাপন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) বিবিধ সমস্য নিয়ে রোগীদের ভোগান্তিসহ অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে। রামেক কর্তৃপক্ষ জরুরী সিন্ধান্তে রোগীদের সেবার মান উন্নয়নে কাজ করবে বলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

বৃস্পতিবার (৩ সেপ্টম্বর) রাত ৯.৪৫টার সময় রামেক হাসপাতালের মুখপাত্র সহযোগী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ সভার বিষয়টি নিশ্চত করে বলেন, হাসপাতালের উপ-পরিচালক ডা. হাসানুল হাছিব আলোচনার সঞ্চালনা করেন। রোগীদের পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও রোগীবান্ধব করতে হাসপাতাল কর্তৃপক্ষ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), রাজশাহী সিটি করপোরেশন এবং বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও চালক প্রতিনিধিদের সমন্বয়ে এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা শেষে রামেকহা অ্যাম্বুলেন্স সেন্টার স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবিত এ সেন্টারের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ ও আরএমপির তত্ত্বাবধানে নিবন্ধিত বেসরকারি অ্যাম্বুলেন্স ও চালকদের তালিকা প্রস্তুত করা হবে। তালিকাভুক্ত অ্যাম্বুলেন্সগুলো সিরিয়াল অনুযায়ী এবং রোগীর গন্তব্যের দূরত্ব বিবেচনায় নির্ধারিত ও যৌক্তিক ভাড়ায় রোগী পরিবহন ও লাশবাহী গাড়ির সেবা প্রদান করবে। এরফলে রোগীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ কমার পাশাপাশি জরুরি বিভাগের সামনে অপ্রয়োজনীয় যানজট নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে। সভায় রোগীদের সুবিধার্থে ট্রলি ব্যবস্থাপনা, অতিবৃষ্টির সময় জরুরি বিভাগ ও বহির্বিভাগের সামনের সড়কে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও তাৎক্ষণিক করণীয় নিয়েও আলোচনা করা হয়।

উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান রামেকহাতে আগত রোগীদের পরিবহনে নিয়োজিত বেসরকারি অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ির পরিচালনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, রোগীদের হয়রানি ও দুর্ভোগ কমানো এবং হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশমুখে যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অ্যাম্বুলেন্স সেন্টার স্থাপন করা হবে। এ সেন্টারের মাধ্যমে নিবন্ধিত বেসরকারি অ্যাম্বুলেন্স ও চালকদের তালিকা প্রস্তুত করা হবে। তালিকাভুক্ত অ্যাম্বুলেন্সগুলো সিরিয়াল অনুযায়ী গন্তব্যের দূরত্ব বিবেচনায় নির্ধারিত ও যৌক্তিক ভাড়ায় রোগী পরিবহন ও লাশবাহী পরিবহন সেবা প্রদান করবে।

সভায় রামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মনোয়ার তারিক সাবু, সমিতির কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. মুর্শেদ জামান মিয়া, সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম সহকারী পরিচালকবৃন্দ সহকারী অধ্যাপক ডা. আবুল হাসানাত ও ডা. এসআই রবিন, আরএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) গোলাম রাব্বানী শেখ, রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন : দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন