বিজ্ঞাপন

গাংনীতে ভারতীয় মালামাল উদ্ধার

বিজ্ঞাপন

মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ১৯ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করেছে ৪৭ বিজিবি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

বিজিবি জানায়, কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৪ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ১৯ হাজার ২০০ টাকা। পরে উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পড়ুন : ফেনীতে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন