বিজ্ঞাপন

শরীয়তপুর নুর হোটেলে ভয়াবহ আগুন

বিজ্ঞাপন

শরীয়তপুর সদর উপজেলায় একটি ছয়তলা আবাসিক হোটেলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন থেকে প্রাণ বাঁচাতে ভবনের ছাদে আশ্রয় নেওয়া ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এছাড়া আগুনে নিচতলার পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে শরীয়তপুর শহরের নুর হোটেল ইন্টারন্যাশনাল-এর ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলের নিচতলার পার্কিংয়ে রাখা একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গাড়ির গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যেই তা পার্কিং এলাকা পেরিয়ে ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

আগুন ছড়িয়ে পড়ার সময় হোটেলের ভেতরে ১৭ জন অবস্থান করছিলেন। ধোঁয়া ও আগুনের তীব্রতায় তারা নিরাপদে বের হতে না পেরে ভবনের ছাদে আশ্রয় নেন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি অবহিত করেন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ছাদে আটকে পড়া ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। আহত পাঁচজনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে।

নুর হোটেল ইন্টারন্যাশনাল শরীয়তপুরের ম্যানেজার মাহবুব আলম বলেন, রাত একটা দশ মিনিটের দিকে হঠাৎ আগুনের লাগে, নিচে নামার চেষ্টা করি আগুনের তাপের কারণে নিচে নামতে পারিনা। হোটেল মালিক সহ আমরা ১৭জন ভিতরে ছিলাম আগুনের তাপে আমরা নিচে নামতে না পারায় সকলে জান বাঁচাতে উঠে যায়, ছয় তলা ভবনের ছাদে। এরপরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ এনে আমাদের উদ্ধার করে। হোটেলের নিচে গ্যারেজে থাকা বারটি মোটরসাইকেল একটি প্রাইভেট কার আসবাবপত্র আগনের পুড়ে যায়। আগুন কিভাবে লেগেছে তা জানতে পারেনি, তদন্ত হলেই তাও বেরিয়ে আসবে।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শংকর বিশ্বাস জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তখন নিচতলার পার্কিংয়ে তীব্র আগুন জ্বলছিল। আগুনের তীব্রতার কারণে শুরুতে ভবনের ওপরের অংশে পৌঁছানো সম্ভব হয়নি। পরে আগুন নিয়ন্ত্রণে এনে ছাদে আটকে থাকা ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পড়ুন : ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন