বিজ্ঞাপন

নোয়াখালীতে কলেজ ক্যাম্পাসে জুমার মসজিদ উদ্বোধন ও বৃক্ষরোপণ

বিজ্ঞাপন

নোয়াখালী সদর উপজেলার সোনাপুর কলেজ ক্যাম্পাসের মসজিদটি জুমার মসজিদ হিসেবে উদ্বোধন করা হয়েছে। মসজিদ উদ্বোধন শেষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সোনাপুর কলেজ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ইসমাইল সম্রাট।

এ সময় সোনাপুর কলেজ গভর্নিং বডির সদস্য শহীদুল ইসলাম কিরণ, ফিরোজ আলম মতিন, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সোনাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর আহমেদ ভূঁইয়াসহ কলেজের শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন অতিথিরা।

পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন