নেত্রকোনা ও টাঙ্গাইল আদালতের পরোয়ানাভুক্ত ২ আসামি পুলিশের জালে

0
24
বিজ্ঞাপন

নেত্রকোনার মদন থানা পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইল ও নেত্রকোনা আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত প্রথম আসামি হলেন মদন থানার ইনদাতপুর গ্রামের লিটন মিয়ার ছেলে রনি (১৯)। তিনি টাঙ্গাইলের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের একটি মামলার (নন-জিআর) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

অন্যদিকে, গ্রেপ্তারকৃত দ্বিতীয় আসামি হলেন মদন উত্তর (মদন বাজার) এলাকার মৃত হাবিবুর রহমান খান ওরফে মো. আমিরুল ইসলামের ছেলে মো. নাসিম (২৮)। তার বিরুদ্ধে নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং ভীতি প্রদর্শন এমন একটি মামলা (সিআর) চলমান রয়েছে। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মদন থানার ওসি সালাউদ্দীন করিম জানান, আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থেকে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করছিল। তবে পুলিশের ধারাবাহিক নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে আইনের আওতায় আনা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে চালান মোতাবেক জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

পড়ুন : সীতাকুণ্ডে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.