মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতিতে কুয়েতে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সার্বিক নিরাপত্তা বিবেচনায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস থেকে জারিকৃত জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার আহ্বান জানানো যাচ্ছে। কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে মিসাইল ও ড্রোন হামলা সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্যও আহ্বান জানানো হয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।
পড়ুন : সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে


