বিজ্ঞাপন

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে আগুন

বিজ্ঞাপন

খুলনায় অভিজাত টাইগার গার্ডেন হোটেলের একটি কক্ষে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৫সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হোটেলের পঞ্চম তলার ৫০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কক্ষের এসি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। এ সময় কক্ষে থাকা দুইজন দ্রুত বেরিয়ে আসায় তারা অক্ষত রয়েছেন।

খবর পেয়ে সকাল ৯টা ৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আগুনে কক্ষটির আসবাবপত্রসহ ভেতরে থাকা প্রায় সব মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে হোটেলের অন্য কোনো কক্ষে আগুন ছড়িয়ে পড়েনি। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পড়ুন: জ্বালানি নিরাপত্তায় বহুমুখী উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন