আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে শেষ করে গেছে: নাটোরে হুইপ দুলু

0
5
বিজ্ঞাপন

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। সম্প্রতি যে বাজেট হয়েছে, সেখানে স্বাধীনতার পর শিক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে বাজেট হলো। এই বাজেটে আমার মনে হয় স্বাধীনতার পর সবচেয়ে বেশি অর্থ, সবচেয়ে বেশি অর্থ যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে এই শিক্ষা মন্ত্রণালয়ে তারেক রহমানের সরকার সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। কারণ গত ১৭টা বছর শিক্ষা ব্যবস্থা কে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে।

দুলু বলেন, একটা জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন তার শিক্ষাকে ধ্বংস করা। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মানুষ যেন এগিয়ে যেতে না পারে, বাংলাদেশের মানুষ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে এইজন্য তারা শিক্ষা ব্যবস্থা কে, অর্থাৎ নতুন প্রজন্ম যারা দেশ পরিচালনা করবে, এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেন অশিক্ষিত থাকে, মূর্খ থাকে, তারা যেন অশিক্ষিত ও মূর্খ অবস্থায় দেশ পরিচালনা করে অথবা দেশ যেন ব্যর্থ হয়ে যায়। আর এই ব্যর্থ করার জন্য পূর্ববর্তী সরকার, ফ্যাসিষ্ট সরকার, আওয়ামীলীগ শিক্ষা ব্যবস্থাকে শেষ করে গেছে।

আজ শনিবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের মাধনগর ডিগ্রি কলেজে ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পড়ুন: ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.