মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

0
9
বিজ্ঞাপন

মৌলভীবাজারে বিএনপি সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান এর ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ দিনব্যাপি নানা কর্মসূচী পালন করছে মরহুমের পরিবার, তাঁর রাজনৈতিক সংগঠন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দনে কোরান খতম ও তার কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে বাদ যোহর মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।

দুপুরে সেখানে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ, এম সাইফুর রহমানের পুত্র মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: মুজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।

পুস্পস্তবক অর্পণ শেষে মরহুম সাইফুর রহমানের রাজনৈতিক-সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বিএনপির নেতৃবৃন্দরা বলেন, সিলেটের উন্নয়নে সাইফুর রহমানের অবদান আজও স্মরণীয় হয়ে আছে।

উল্লেখ্য ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারে বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে খড়িয়ালা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। তার মৃত্যুর এত বছর পার হলেও সিলেটের উন্নয়নের রুপকার হিসেবে এখনও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন মৌলভীবাজার তথা সিলেটবাসী।

পড়ুন: ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চারজনের মৃত্যু

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.