সৈয়দপুরে মাদরাসা শিক্ষার্থীদের প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলা

0
15
বিজ্ঞাপন

নীলফামারীর সৈয়দপুরে মাদরাসা শিক্ষার্থীদের নির্মিত বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট নিয়ে দিনব্যাপী ‘বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নুরুল হিকমাহ মডেল মাদরাসার উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।

মাদরাসার দুটি ক্যাম্পাসে এ মেলায় প্লে থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা তাদের তৈরি শতাধিক বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে।

ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ আব্দুল মুনতাকিম। উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী প্রজেক্টসমূহ ঘুরে দেখেন। পরে আয়োজিত আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

মাদরাসার প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদরাসার পরিচালক আবুল কালাম আজাদ, আমার দেশের সৈয়দপুর প্রতিনিধি সাহাবাজ উদ্দিন সবুজ, মাদরাসার উপদেষ্টা মাওলানা রেজাউল ইসলাম ও ইসমাঈল হোসেনসহ অন্যান্য সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মুনতাকিম বলেন, শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা চাই শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়ে উঠুক। আজকের এই ক্ষুদে বিজ্ঞানী ও উদ্ভাবকদের চিন্তা এবং বিজ্ঞান-প্রযুক্তি চর্চার মাধ্যমেই দেশ উন্নতির স্বর্ণশিখরে পৌঁছে যাবে।

মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীরা আগত অতিথি ও দর্শনার্থীদের সামনে তাদের নিজ নিজ প্রজেক্টের কার্যকারিতা ও সুফল চমৎকারভাবে উপস্থাপন করে। শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগ ও প্রশংসনীয় প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা।

পড়ুন : কুষ্টিয়ায় মেয়াদোত্তীর্ণ ১২ টন চিনি জব্দ, ৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.