ময়মনসিংহে রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের নতুন সভাপতি প্রিন্স সম্পাদক অ্যাড. টুটুল

0
7
বিজ্ঞাপন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহে জেলা ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মোফাখখারুল ইসলাম রানা।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন পারভীন, দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মাসুদ তালুকদার, ড্যাব তো ডা. মোহাম্মদ আলী সিদ্দিকীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহে জেলা ইউনিটের আট সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। সভায় পদাধিকার বলে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স সভাপতি নির্বাচিত হন।

সভায় সর্ব সম্মতিক্রমে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামকে সহ-সভাপতি এবং অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মোফাখখারুল ইসলাম রানা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েতুল্লাহ কালাম, ডা. সাইদুর রহমান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী ও কাজী ইয়ামিনুল হাকিম (কাজী রানা)।

পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.