কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

0
6
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।’

তিনি বলেন, ‘গত কিছুদিন ধরে খেয়াল করছি, যেসব সমস্যা আমরা ইনহেরিট করেছি, স্বৈরাচার আমলেই হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাই হোক না কেন, সবগুলোই সমাধানের চেষ্টা করছি। সমস্যা নেই, তা কখনোই বলছি না। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে। কিন্তু সমস্যাগুলোকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল এবং কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এর মাধ্যমে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন।’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

সরকারপ্রধান জানান, স্বৈরাচার ও অন্তর্বর্তী আমলের সমস্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু দল। যেকোনো অরাজকতা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। সেই সাথে জানান, প্রত্যেকেরই সীমার মধ্যে থাকা দরকার।

বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি উল্লেখ করে দলটির চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের আমলে একটি দল তাদের মধ্যে গুপ্ত অবস্থায় ছিল। তারাই এখন বাইরে এসে পরিচয় দিচ্ছে। এমনও হতে পারে, গুপ্তদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। যারা গুপ্ত তারাই স্বৈরাচারকে সামনে আনার কাজ করছে। একজন আরেকজনকে গুপ্ত রাখার চেষ্টা করছে। কে কাকে গুপ্ত রাখতে চাইছে তা উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান তিনি।

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বিএনপি সরকার বাস্তবায়ন করবে, তা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। মানুষের যেন কষ্ট না হয়, সেজন্য বিএনপির নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

পড়ুন : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.