ময়মনসিংহে বিজ্ঞান অলিম্পিয়াড ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্টের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
4
বিজ্ঞাপন

বিজ্ঞানমনস্ক, দক্ষ ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে জেলা প্রশাসন ময়মনসিংহের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট–২০২৬’-এর জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা শনিবার সকালে প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে।

জেলার ১৪টি উপজেলা থেকে আগত জুনিয়র (৮ম–১০ম) ও সিনিয়র (একাদশ–দ্বাদশ) গ্রুপের সেরা পাঁচ জন করে প্রতিযোগী এ চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-০৪ আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, এমপি, । জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি লুৎফুন নাহার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার ময়মনসিংহ সদর মোঃ আরিফুল ইসলাম, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বোসন সাইন্স ক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক ফেরদৌস সাগর ।

প্রতিযোগিতা শেষে জুনিয়র ও সিনিয়র -উভয় গ্রুপের সেরা পাঁচজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি বিজ্ঞানচর্চার সঙ্গে পরিবেশ সচেতনতার সমন্বয় ঘটাতে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

জেলা প্রশাসনের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পড়ুন : ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেত্রকোনার অর্ক: বুলেটের দাগই যার সাহসের প্রতীক

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.