পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ সোহেল রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব ১২ সিপিসি ২ পাবনা। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল দুটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়।
আজ রোববার সকাল ছয়টার দিকে উপজেলা চররুপপুর জিগাতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব ১২ সিপিসি ২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় ।
গ্রেফতারকৃত সোহেল রানা ঝিনাইদহ শৈলকুপা থানার কৃষ্ণনগর এলাকার মোহাম্মদ রায়হান জোয়ারদার ছেলে।
তিনি বর্তমানে ঈশ্বরদী চররুপপুর জিগাতলা এলাকায় মোঃ মিঠুর বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুপপুর এলাকায় চালিয়ে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৪.২৫ কেজি গাজা একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন, ওর চারটি সিম কাটো উদ্ধার করা হয়।
র্যাব ১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইন গত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানা হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের এর প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন : ইউপি নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে, সেপ্টেম্বরে আসতে পারে তফসিল
সা/


