বিজ্ঞাপন
বিজ্ঞাপন

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের খাদে পড়ে নারী সহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।

বিজ্ঞাপন

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে দশটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গেড়াখোলা এলাকায় এদুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো. আজাদুর রহমান বলেন, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নারী সহ বাসের তিন যাত্রী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আমাদের উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

পড়ুন : ইউপি নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে, সেপ্টেম্বরে আসতে পারে তফসিল

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন