শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

0
3
বিজ্ঞাপন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, কারাবন্দিদের মুক্তি এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সড়কে মিছিল করছেন।

মিছিলকারীদের অনেকের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ছিল। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ এবং ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের একটি ভিডিও আমাদের নজরে এসেছে। মিছিলটি ঠিক কখন ও কোথায় হয়েছে, তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বাস্তবায়নাধীন।

সাম্প্রতিক সময়ে শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের একের পর এক মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা ঘটছে। ইতিপূর্বে রাতের আঁধারে মিছিলের অভিযোগ উঠলেও, এবার দিনের আলোতেই প্রকাশ্যে তাদের বিক্ষোভ করতে দেখা গেল।

পড়ুন : এসএসসির পৌনে ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার

সা/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.