কুয়েতে বাংলাদেশ গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে।ফাহাহিলের টাক্কারা রেস্টুরেন্টের হলরুমে এই মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন লেদুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ লোকমান আলী ওসমান। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল্লামা কামারুল হাসান আলকাদেরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন কুয়েত শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন সোহাগ এবং কুয়েত হিজিল শাখার সভাপতি ও সদস্য সচিব মাওলানা হাফেজ দিদারুল ইসলাম।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মহসিন কবির চৌধুরী, মাওলানা মোহাম্মদ আবদী মোস্তফা আবদী, গাউছিয়া হক কমিটির সভাপতি মোহাম্মদ নিজাম ও সাইফুল, শাহ এমদাদিয়ার জনাব মুছা, এবং আব্দুল মজিদ, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ দিদার, মোহাম্মদ শফি, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ সম্রাট, মোহাম্মদ নূর ইসলাম, ইলিয়াস, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ বাবর, আবদুর রহিম, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ ঝিনুকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা।
মাহফিলে বক্তারা মোহাম্মদ (সা:) এর জীবন ও আদর্শের ওপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। তারা বলেন, “নবী করিম (সা.)-এর সুমহান আদর্শ সমাজে, রাষ্ট্রে এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অনুশীলনের মাধ্যমেই ইহলৌকিক শান্তি ও পরলৌকিক মুক্তি সম্ভব। সর্বস্তরে প্রিয় নবীজির রেখে যাওয়া সুন্নত ও আদর্শের পূর্ণ বাস্তবায়ন ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”
আলোচনা সভা শেষে প্রিয় নবী (সা.)-এর ওপর মিলাদ-কিয়াম পাঠ ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
পড়ুন : অস্ত্রের ঘাটতির তথ্য ফাঁসের সন্দেহে ৫০ মার্কিন কর্মকর্তার ‘লাই ডিটেক্টর’ পরীক্ষা
সা/


