কুষ্টিয়ায় জাতীয় অধ্যাপক ডাঃ মোঃ ইব্রাহিমের ৩৭তম মৃত্যু বার্ষিকী পালিত

0
11
বিজ্ঞাপন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডাঃ মোঃ ইব্রাহিমের ৩৭তম মৃত্যু বার্ষিকী (সেবা দিবস) উপলক্ষে আলোচনা সভা দোয়া ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ায়।

দিবসটি উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় কুষ্টিয়া শহরস্থ মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান।

কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাঃ এস আর খান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস মূলত সকল রোগের উৎস। ডায়াবেটিসের কারণে মানুষের হার্ট, কিডনি, চোখ ও লিভার সহ বিভিন্ন অংগ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাই ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে। এজন্যে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে, স্বাস্থ্য সচেতন হতে হবে এবং খাদ্যাভাস পরিবর্তন করতে হবে। একই সাথে হাঁটর উপর জোর দেন বক্তারা।

এসময় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টরলিন, সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিনা মূল্যে চিকিৎসা সেবা গ্রহণকারি প্রায় এক’শ রোগী উপস্থিত ছিলেন।

পড়ুন : রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

সা/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.