দৌলতপুরের কথিত ‘পীর’ শামীমের লাশ অবমাননার অভিযোগে মামলা

0
9
বিজ্ঞাপন

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত ‘পীর’ শ্রী শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের লাশ অবমাননার অভিযোগে মামলা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। গত কাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে শ্রী শামিমের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় এই মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হলেও আসামির নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি এজাহারে। এদিকে, কথিত পীরের দেহাবশেষ পুনরায় উত্তোলন ঠেকাতে তার কবর পাকা করা হয়েছে। আজ রবিবার পরিবারের পক্ষ থেকে ইট সিমেন্ট দিয়ে সেটি পাকা করা হয়।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, শামীমের ভাই লাশ অবমাননার অভিযোগে মামলা করেছেন। কারা কবর খুঁড়ে শামীমের দেহাবশেষ তুলে তার দরবারে নিয়ে গেছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে। তিনি আরো বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে দায়েরকৃত এ মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হলেও এজাহারে আসামির নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও দেহাবশেষ উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেন তিনি।

উল্লেখ্য, পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে গত ১১ এপ্রিল দুপুর আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে বিভিন্ন বয়সী দুই শতাধিক বিক্ষুব্ধ জনতা কথিত পীর শ্রী শামীম জাহাঙ্গীরের আস্তানা বা দরবারে হামলা চালায়। এসময় পীর শ্রী শামীমকে তার কক্ষ থেকে টেনে হেঁচড়ে বের করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এরপর হামলাকারীরা তারা আস্তানায় আগুন জালিয়ে দেয় জনতা। ময়নাতদন্ত শেষে পরদিন ১২ এপ্রিল বিকেলে একই ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর (পাঁচশত বিঘা) কবরস্থানে দাফন করা হয় করা হয়। হত্যাকান্ডের ৩দিন পর ১৩ এপ্রিল রাতে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০-২০০ জনকে আসামি করা হয়। এই ঘটনার দীর্ঘ ৫মাস পর শুক্রবার দিবাগত রাতে কবরস্থান থেকে তুলে তার আস্তানায় দাফন করে ভক্তদের একটি অংশ। পরে শনিবার (০৫ সেপ্টেম্বর) প্রশাসনের পক্ষ থেকে দরবার প্রাঙ্গণ থেকে দেহাবশেষ উত্তোলন করা হয়। এবং দেহাবশেষ পুনরায় কবরস্থানে দাফন করা হয়।

পড়ুন : রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.