বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়ায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বিশ্বাস, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
র্যালি শেষে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে এবং দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। অর্থনীতির এই অচলাবস্থা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।
জাভেদ মাসুদ মিল্টন বলেন, যারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করতে চায় এবং বাংলাদেশের গণতন্ত্রকে কলঙ্কিত করতে চায়, তাদের প্রতিহত করতে হবে।
পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পড়ুন:শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী: ব্যাগেজ হ্যাণ্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
ইমি/


