চাটমোহর থানা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানে ৬ সেপ্টেম্বর রবিবার রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাদক পল্লীখ্যাত কুবিরদিয়ার গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নাসিমা (৫৪) কে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে তিন গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
মাদক কারবারি নাসিমা কুবিরদিয়ার এলাকার ইউনুস আলীর স্ত্রী।
চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অলিউর রহমান জানান, পাবনা জেলার পুলিশ সুপার এর সার্বিক নির্দেশনায় চাটমোহর থানা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। সেই অভিযানে রবিবার নাসিমা (৪৫) কে মাদকদ্রব্য সহ আটক করা হয়। তার বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
পড়ুন:বাবা-ছেলের নিয়ন্ত্রণে ইউনিয়ন ভূমি অফিস, ঘুষ-দালাল সিন্ডিকেটের অভিযোগ
ইমি/
বিজ্ঞাপন


