গাজীপুরের কালিয়াকৈরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নারীসহ অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিএমএস টেক্সটাইলের শ্রমিকবাহী বাসটি বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। বাসটি কুতুবদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা নারীসহ ১৫ শ্রমিক আহত হন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুতুবদিয়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : দেশের নতুন গুম আইন বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর
সা/

