মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় দিনব্যাপি এ আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো আতিকুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় মূল প্রবন্ধের উপর আলোচনা করেন স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ।
সেমিনারে বক্তারা বলেন, দেশীয় ঐতিহ্য রক্ষায় ইতিহাস ও সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একটি দেশ তার নিজস্ব গৌরব তুলে ধরে। সঠিক ইতিহাস ও দেশীয় কৃষ্টির মাধ্যমে নিজস্ব সংস্কৃতির চর্চা করলে তরুণদের মধ্যে আর বেশি নৈতিকতা ও মানবতাবোধ জেগে উঠবে। আলোচনায় বক্তারা সরকারকে ধন্যবাদ জানান, জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের মূল্যবোধ সংরক্ষণে এভাবে গুরুত্বারোপ করার জন্য।
মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত এ সেমিনারে, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি অংশ নেন।
পড়ুন : দেশের নতুন গুম আইন বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর
সা./

