বিজ্ঞাপন

কুষ্টিয়া সীমান্ত থেকে ১৩ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য

বিজ্ঞাপন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট, পাতার বিড়ি ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১৩লাখ ৫৫হাজার ১’শ টাকা।

আজ সোমবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিলমারী বিওপির সদস্যরা মরার পাড়া কবরস্থান এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১হাজার ৯’শ ৮০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, দুই হাজার ৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৬’শ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ১২লাখ ৫১হাজার টাকা।

অরপদিকে, জামালপুর বিওপির সদস্যরা কাশেম বাজার এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় একহাজার ৩’শ ২০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৭২ হাজার ৬’শ টাকা।

এছাড়া বিলগাথুয়া বিওপির সদস্যরা দক্ষিণ বিলগাথুয়া মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৯ কেজি গাঁজা উদ্ধার করে। যেগুলোর সিজার মূল্য ৩১হাজার ৫’শ হাজার টাকা।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় জমা করে এব্যাপারে পৃথক সাধারন ডায়েরী করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পড়ুন : দেশের নতুন গুম আইন বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন