নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাঘবের এলাকায় মকবুন্নেছা আস-সালাফিয়্যাহ মাদ্রাসার পবিত্র আল কুরআনে হেফজ সমাপনী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা কমিটির সভাপতি কবির হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রিপন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি নুরূল আমিন পাশা, কালাম মাস্টার, মহসিন ভূঁইয়াসহ আরও অনেকে।
এ সময় মাদরাসায় আয়োজিত ২য় সাময়িক পরীক্ষায় কৃতি শিক্ষার্থী ও হেফজ সম্পন্নকারীদের পুরষ্কার বিতরণসহ সংবর্ধনা প্রদান করেন অতিথিরা।
এসময় অতিথিরা বলেন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ধর্মীয় শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পড়ুন : আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১
সা/

