বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই: ইসি সচিব

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। চলতি সপ্তাহেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

গত ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এরপর আসনটিতে উপনির্বাচন আয়োজনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।

এর আগে রোববার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রস্তুতি চলছে। এ নির্বাচনে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। পূজা ও পরীক্ষা ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

পড়ুন: রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন