বিজ্ঞাপন

সৈয়দপুর রেলওয়ে কারখানার সহকারী কর্মব্যবস্থাপক হলেন রুহুল আমিন

বিজ্ঞাপন

বাংলাদেশ রেলওয়ের যান্ত্রিক বিভাগের পদোন্নতি ও পদায়ন আদেশের অংশ হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মরত রুহুল আমিন পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি মহাপরিচালকের কার্যালয় (পার্সোনেল-১ শাখা) থেকে জারিকৃত এক আদেশে তাঁকে ‘এসএসই (ইনচার্জ), সিডিউল’ থেকে পদোন্নতি দিয়ে ‘সহকারী কর্মব্যবস্থাপক, সৈয়দপুর (চলতি দায়িত্ব)’ পদে উন্নীত করা হয়েছে।

​দীর্ঘদিন ধরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি। কর্মক্ষেত্রে তাঁর এই সুনাম ও সাফল্য সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঝে সর্বদাই প্রশংসিত।

​রুহুল আমিনের জন্মস্থান কুড়িগ্রাম জেলায়। তিনি কুড়িগ্রামের এক ধনাঢ্য ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। রাজনৈতিকভাবে তিনি এক ঐতিহ্যবাহী বিএনপি পরিবারের সন্তান এবং নিজেও জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় সমর্থক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

​ব্যক্তিগত জীবনে অত্যন্ত ভালো ও উদার প্রকৃতির মানুষ হিসেবে নিজ এলাকায় রুহুল আমিনের যথেষ্ট সুনাম রয়েছে। তাঁর পরিবার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে আসছে।

​আসন্ন দিনগুলোতে চাকরি জীবন শেষে নিজ জন্মভূমি কুড়িগ্রামের সাধারণ ও গরিব-দুঃখী মানুষের সেবায় আত্মনিয়োগ করার পরিকল্পনা রয়েছে তাঁর। গণমাধ্যমকে তিনি জানান, ভবিষ্যৎ কর্মজীবন শেষে এলাকার উন্নয়ন ও জনসেবার লক্ষ্যে তিনি নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সরাসরি জনপ্রতিনিধি হয়ে জনগণের পাশে থাকবেন।

​তাঁর পদোন্নতির খবর ছড়িয়ে পড়লে সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি কুড়িগ্রামে তাঁর নিজ এলাকার মানুষ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। নতুন পদে দায়িত্ব পালনের পাশাপাশি আগামীতে জনসংযোগ ও সামাজিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

পড়ুন : উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী-ভোটার এলাকা বদল কী মেয়র প্রার্থিতার ইঙ্গিত?

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন