বিজ্ঞাপন

৩০ তম জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল ও নারায়নগঞ্জ জেলা

বিজ্ঞাপন

বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত দুইদিন ব্যাপী ৩০তম জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতা ২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে বালক বিভাগে নারায়নগঞ্জ জেলা এবং বালিকা বিভাগে নড়াইল জেলা দল।

দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন নারায়নগঞ্জ জেলা দল অর্জন করে ৩টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জসহ মোট ৪টি পদক। প্রথম রানার্স আপ নড়াইল জেলা পেয়েছে ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য সহ মোট ২টি পদক। আর দ্বিতীয় রানার্স আপ খুলনা জেলা পেয়েছে ১টি স্বর্ণ ও ৪টি ব্রোঞ্জসহ মোট ৫টি পদক।

এদিকে বালিকা বিভাগে নড়াইল জেলার মেয়েরা ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়। প্রথম রানার্স আপ কুড়িগ্রাম পেয়েছে ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৩টি পদক। এবং দ্বিতীয় রানার্স আপ রংপুর জেলা পেয়েছে ১টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জসহ মোট ৩টি পদক।

জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ সভাপতি হাসানুজ্জামান বাবলু, ব্রিঃ জেনারেল এ কে এম মাজহারুল হক (অবঃ), বাজলুর রহমান ও মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ ও কোষাধ্যক্ষ এ কে এম আব্দুল মবিন সহ অন্যান্যরা।

পড়ুন : সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য পাঠালো এফবিআই

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন