বিজ্ঞাপন

যশোরে অনলাইন জুয়ার দুই তরুণীসহ ৪ এজেন্ট আটক

বিজ্ঞাপন

যশোরে অনলাইনে অবৈধ জুয়ার সাইট পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের সাথে জড়িত চার ‘সুপার এজেন্ট’কে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্রানজেকশনে ব্যবহৃত ৫৫টি সিম, ১০টি স্মার্টফোন এবং নগদ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে শহরের উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি টিম উপশহর বাবলাতলা ও ঘোপ নওয়াপাড়া রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো মাগুরার শালিখা উপজেলার গোয়ালখালী গ্রামের তাপস কুমার (২৪), মাদারীপুরের কালকিনি উপজেলার নয়াকান্দি গ্রামের তুষার শিকদার (২৪), যশোর শহরের তেঘরিয়া এলাকার সাদিয়া ইসলাম সুইটি (২৩) এবং রামকৃষ্ণপুর এলাকার ইসরাত জাহান তৃপ্তি (২০)।

জেলা পুলিশ জানায় সোমবার ভোর ৫টার দিকে বাবলাতলা মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় টহল ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে তাপস কুমার ও তুষার শিকদারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, অনুমোদনহীন বিভিন্ন ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে ১এক্সবেট’ (1xBet), ‘মবক্যাশ’ (Mobcash) ও ‘উইন বেটিং’ (Win betting)-এর মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে অবৈধ ই-ট্রানজেকশন ও অনলাইন জুয়ার কারবার চালিয়ে আসছে।

পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে ঘোপ নওয়াপাড়া রোডের ৮২১ নম্বর বাসার ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে চক্রের অপর দুই সদস্য সাদিয়া ইসলাম সুইটি ও ইসরাত জাহান তৃপ্তিকে আটক করা হয়। এ সময় ফ্ল্যাট থেকে ই-ট্রানজেকশনের কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির ৫৫টি সিম, ১০টি মোবাইল ফোন এবং নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়।

আটককৃত চারজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পড়ুন : বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন